কুষ্টিয়া মিরপুরের আমবাড়ীয়া ইউপি’র ৫ ও ৬ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪০ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ব্যাপক জনসমাবেশ ও জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ৷ আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব আহমেদ এর সভাপতিত্বে সুতাইল ক্লাব চত্বরে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম মিলন চৌধুরী ৷ তিনি তার বক্তব্যে বলেন, যুব সমাজের উপর নির্ভর করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযোদ্ধার মধ্যদিয়ে বাংলাদেশ কে স্বাধীন করেছে। এছাড়াও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা আজকের যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের উপর ভর করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেশকে উন্নয়নের মহাসড়কে ধাবিত করেছে। তাই যুবলীগকে আরও সুসংগঠিত করতে হলে মিলেমিশে সবাইকে সার্বক্ষনিক মাঠে নেমে সাংগঠনিক কাজ করতে হবে ৷

সভাপতির বক্তব্যে আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাকিব আহমেদ বলেন, মিরপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিনকে মিরপুর-ভেড়ামারা (কুষ্টিয়া-২) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত করে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে ৷ এছাড়াও পুনরায় আমরা বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ৷ আর এ জন্য এখন থেকেই নৌকা মার্কা প্রতীকের পক্ষে যুবলীগের সকল নেতাকর্মীকে সক্রিয় ভাবে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড, পাড়া-মহল্লাসহ গ্রামের মোড়ে মোড়ে জনসাধারনের মাঝে আওয়ামী সরকারের সমস্ত উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র সাধারন মানুষের সামনে তুলে ধরে ভোট প্রার্থনা করতে হবে ।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল বারী টুটুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফ জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বর হানিফ আলী, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আনারুল মেম্বর ৷ এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ওহেদুজ্জামান, আনিছুর রহমান, লাবু, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হিরো মাস্টার, সাংগঠনিক সম্পাদক বিরাজ কুমার, হালসা কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা রাশেদ আহমেদ, এনামুল হক, মাহফুজু্ রহমান, এরশাদ আলী, সজিব আহমেদ, আরিফ হোসেন, হাসান ডন, হোসেন আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মুকেশ কুমার মেম্বর । ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষে বিশেষ কারনে কমিটি ঘোষনা স্থগিত রাখা হয়েছে ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ