কুষ্টিয়া পাটিকাবাড়ীতে ওয়ালটন ৫৫ ইঞ্চি টিভি জিতলেন পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ আনারুল

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ১০:১৫ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

“ঈদের খুশি জমবে ভারি, হাজার হাজার ফ্রিজ-টিভি-এসিসহ নতুন গাড়ীর ছড়াছড়ি” শ্লোগানে ওয়ালটন গ্রুপের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী শাখার এম.এ.এস ইলেক্ট্রনিকস শো-রুম থেকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ক্রয় করে ডিজিটাল ক্যাম্পেইন অফারের মাধ্যমে ৫৫ ইঞ্চি এলইডি টিভি জিতলেন পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এএসআই আনারুল ইসলাম ৷

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পাটিকাবাড়ী বাজারের পর্তুগাল টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ-সেবক, সামরিক বাহিনীর অবঃ কর্মকর্তা ওয়ালটন শো-রুমের এম.ডি আব্দুস সামাদ বিজয়ী এএসআই আনারুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন ৷

এ সময় উপস্থিত ছিলেন, পাটিকাবাড়ী ইউপি’র জননন্দিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সফর উদ্দিন, ওয়ালটন গ্রুপের কুষ্টিয়া শাখা ম্যানেজার শাহারুল ইসলাম, ম্যানেজার শফিকুজ্জামান লিটন, আলমডাঙ্গা শাখা ম্যানেজার সুমন ফকির, পাটিকাবাড়ী শাখা ম্যানেজার সাহেব আলী, অফিসার আলমগীর মিয়া, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সদর উপজেলা যুবলীগ নেতা আনোয়ারুল হক বাচ্চু, মনোহরদিয়া ক্যাম্প ইনচার্জ এসআই আনছারুল হক, পাটিকাবাড়ী ক্যাম্পের পুলিশ সদস্য আবুল কালাম আজাদ, এহসান, তৌহিদ, সোহেল, চাঁদ মিয়া, ওয়ালটন শো-রুমের মার্কেটিং অফিসার ফরহাদ আলী, সুরুজ আলী, সেলসম্যান মোহাম্মদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷

টিভি বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার পরে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ওয়ালটন পণ্য কিনে দেশের সর্ববৃহৎ ক্যাম্পেইনে অংশ নেওয়ার পাশাপাশি দেশীয় পন্য ব্যবহারে উদ্বৃদ্ধের মাধ্যমে দেশের টাকা দেশে রাখতে ও বিক্রয়োত্তর সেবা কার্যক্রম অন লাইনের আওতায় আনতে ওয়ালটনের এই উদ্যোগ ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ