এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
কুষ্টিয়া ইবি থানার ঝাউদিয়া আস্তানগর গ্রামের নিখোঁজ হওয়ার দু’দিন পর দুই বছরের সেই শিশুটির লাশ মিলল বাড়ী থেকে এক কিলোমিটার দুরের ডোবার কচুরিপানার মধ্যে!
কি এমন অপরাধ ছিল এই শিশুর ?
জানা যায়, গত রবিবার সকাল ৯ টায় শিশুটি বাড়ি থেকে খেলা করতে করতে হারিয়ে যায় । দুই বছরের এই শিশুটির নাম সাকিব ।
সাকিব কুষ্টিয়া ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ।
হারিয়ে যাওয়ার পর থেকেই সাকিব নামের এই শিশুটিকে সব স্থানে খোঁজাখুঁজির পরেও দু’দিন ধরে কোন সন্ধান পাওয়া যায়নি ।
মঙ্গলবার সকালে শিশুটির লাশ বাড়ির পাশের ডোবায় কচুরিপানার মধ্যে ভাসতে দেখে স্থানীয়রা ।
শিশু সাকিবের পিতা মনিরুল ইসলামের দাবি তার ছেলেকে হত্যা করা হয়েছে । তিনি এ ব্যাপারে ইবি থানায় নিয়মিত মামলা করবেন বলে জানা গেছে ।
একটি সূত্রে জানা যায়, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে গেছে ।
ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সকালে সংবাদ পেয়ে আস্তানগর প্রাথমিক বিদ্যালয়ের পাশের জলাশয় থেকে শিশুটিকে উদ্ধার করি। এই জলাশয়টি শিশুর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা হয়েছে । ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । ময়না তদন্ত রিপোর্ট এলে বোঝা যাবে শিশুটিকে হত্যা করা হয়েছে কিনা।
You must be logged in to post a comment.