”আমরা প্রত্যকেই হব একজন শান্তির বার্তা বাহক” এই স্লোগান মনে ধারণ করে আজ ২১ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে (মঙ্গলবার) এই শান্তি বার্তা সকালে কাছে পৌঁছেয়ে দিতে বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা রোভারের পক্ষ থেকে সাইকেল র্যালির আয়োজন করা হয়।
উক্ত র্যালি জেলার বিভিন্ন কলেজ থেকে রোভার লিডার, রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার স্কাউটসহ অংশগ্রহণ করেন।
র্যালী শুরু হয় সকাল ০৮:৩০ মিনিটে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজ থেকে বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। সেখানে কিছুক্ষণ বিরতি দেওয়ার পর সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা হয়ে বাউল সম্রাট লালন শাহের মাজারে পৌঁছায়ে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়।
পরে কুষ্টিয়া সরকারি কলেজে পৌঁছে সাইকেল র্যালিটি সমাপ্ত হয়।
র্যালী চলাকালে বিভিন্ন মোড়ে মোড়ে মাস্ক বিতরণ করে ও শান্তি দিবস কি তা জনসাধারণকে জানানো হয় এবং সকলের সাইকেলে প্লেকার্ডে বিভিন্ন শান্তির বার্তা বহন করে।
সাইকেল র্যালির সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর কাদির, প্রফেসর তৌফিক আহম্মেদ তাপস (এএলটি) বাংলাদেশ স্কাউটস, এ কে এম শামসুল হক, (সম্পাদক) কুষ্টিয়া জেলা রোভার, প্রফেসর মীর মশাররফ হোসেন, (কমিশনার) কুষ্টিয়া জেলা রোভার, বদরুদ্দীন শেখ নিলু, (কোষাধ্যক্ষ) কুষ্টিয়া জেলা রোভার, প্রফেসর ডঃ নুরুণ নাহার গার্ল ইন রোভার লিডার কুষ্টিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, ডঃ শামসুল ইকবাল খান, গ্রুপ সম্পাদক কুষ্টিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
You must be logged in to post a comment.