কুষ্টিয়া কুমারখালীতে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত॥ আহত ১০

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮, ৯:৪৪ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামে জমি দখল ও ধানকাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মতিয়ার রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়ে কমপক্ষে ১০ জন কুমারখালী ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামে।

এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, ওই এলাকার আব্দুল হামিদ শেখ আলতাব হোসেনের নিকট থেকে শেখপাড়ার উত্তর পাড়া বড় জোলার মাঠে ১৭ শতাংশ জমি দুই লাক্ষ টাকায় ক্রয় করে ভোগদখল করে আসছিল ১০ বছর ধরে। উল্লেখিত জমিতে ধান লাগানোর প্রাক্কালে আলতাব হোসেন আব্দুল হামিদ শেখকে ধান লাগাতে বাধা সৃষ্টি করে এবং এক দাগে ভোগ দখল দিব না বলে জানায় | তারপরেও আব্দুল হামিদ ধান লাগায় এবং সেই ধান আজ দুপুরে কাটতে গেলে মাসুদ আলী (৩৫), শাজাহান (৪০), রাজ্জাক (৩২), দেলোয়ার (৪৫), জহিরুল (৩০), রাহাত (১৮) এবং লাল’সহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আব্দুল হামিদ ও আব্দুল হামিদের আত্নীয় স্বজনদের উপর হামলা চালায়। এতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয় ওই এলাকার মৃত হাবিবুরের ছেলে মতিয়ার রহমান (৪৮) ও আব্দুর রাজ্জাক (৩৫), ওহিদুল বাহার (২২), আব্দুল হামিদ (৬৫), ও আব্দুল’সহ বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মতিয়ারের মৃত্যু হয়।

আহত ব্যাক্তিদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ