এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া-২ আসনে মিরপুর-ভেড়ামারার কৃতি সন্তান জাসদ সভাপতি ১৪ দল ও মহাজোটের অন্যতম শীর্ষনেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ সহযোদ্ধা সফল তথ্যমন্ত্রী জাতীয় নেতা হাসানুল হক ইনুকে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করতে সোমবার বিকেলে আমবাড়ীয়া ইউনিয়নের হালসা বাজারে নৌকা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি ও আমবাড়ীয়া ইউপি’র সুযোগ্য চেয়ারম্যান মশিউর রহমান মিলনের সহধর্মিনী, জাসদ নারী জোটের নেত্রী হামিদা মিলন ডলি’র নেতৃত্বে সহাস্রাধীক নেতাকর্মী নিয়ে নৌকার শ্লোগানে মুখরিত মিছিলটি হালসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন ৷
মিছিল শেষে হালসা বাজারে অবস্থিত জাসদের অফিসের সামনে মশিউর রহমান মিলন চেয়ারম্যানের সহধর্মিনী হামিদা মিলন ডলি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান মিন্টু, ইউপি সদস্য জাসদ নেতা এনামুল হক প্রমূখ ৷
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতির ধারা অক্ষুন্ন রাখতে হলে মহাজোট সরকারের যোগ্যনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায়নের কোন বিকল্প নাই । তাই জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হলে তার আস্থাভাজন ব্যক্তি, সফল তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে পুনরায় নৌকা প্রতিকে ভোট দানের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী করতে হবে ৷ তাহলেই এলাকার শান্তি ও উন্নয়নের ধারা অব্যহত থাকবে ৷
এ সময় উপস্থিত ছিলেন, জাসদ নেতা রবিউল ইসলাম চম্পা, প্রভাষক নাজমুল হুদা কাজল,
আব্দুর রহমান মন্ডল, আব্দুস সামাদ, আজিবার রহমান, এনামুল ইসলাম, রফিকুল ইসলাম, ঈমান আলী, হামিদুল ইসলাম, যুবজোট নেতা সাইফুর রহমান সাবু, তারেক রহমান, বাবু, নফু মন্ডল, তাহের আলী, এশারত আলী, এনামুল হক, বকুল, বাবলু, সাইফুল, খলিলুর রহমান, আহমেদ, কুলু, সাহিন, নজরুল, আলিম, আব্দুর রাজ্জাক, মনছুর আলী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷
You must be logged in to post a comment.