কুষ্টিয়ায় হানিফ এমপি’র উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৪ পূর্বাহ্ন
হানিফ এমপি'র নেতৃত্বে কুষ্টিয়ার উন্নয়নের চিত্র সংবলিত লিফলেট বিতরণ....

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনধি॥

কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর মাগুরা বাজারে জনসাধারণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র নেতৃত্বে কুষ্টিয়ার উন্নয়নের চিত্র সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে ৷

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, কুষ্টিয়া উন্নয়নের রুপকার, সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব উল আলম হানিফের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে উত্তর মাগুরার বিভিন্ন ব্যবসায়িক মহলে, চায়ের দোকানে, বাড়ীতে বাড়ীতে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন৷

রবিবার বিকেলে উন্নয়নচিত্র সংবলিত লিফলেট বিতরণ করেন গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি নহর আলী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ওয়ার্ড সদস্য তরুণ সমাজসেবক মারিফুল ইসলাম মারুফ৷

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের নির্বাচন সেন্টার কমিটির আহ্বায়ক সরোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক ইউসুফ আলী, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম হুজুর, জাহাঙ্গীর (তাওই), গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা উসমান গনি, উজ্জল আহমেদ, আব্দুস সালাম বাবু, শরিফুল, মাসুদ, খালেক, বিপ্লবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ