কুষ্টিয়ায় হানিফ এমপি’র উন্নয়নের লিফলেট বিতরণ ও পথসভা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৪ অপরাহ্ন
যুবলীগের নেতাকর্মী সমর্থকরাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত সোনার বাংলা গড়তে পারবে....

এ,কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়ন মোড় ও গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের আসাননগরে জনসাধারণের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর সাংসদ জননেতা মাহবুব উল আলম হানিফের উন্নয়নের চিত্র সংবলিত লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷

মনোহরদিয়া ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের আসাননগর গ্রামের ভোটারদের মাঝে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের অভুতপূর্ব সাফল্য, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির কথা তুলে ধরে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কুষ্টিয়া উন্নয়নের রুপকার, জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র দৃশ্যমান উন্নয়নের লিফলেট বিতরণ করেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগ নেতা লাল্টু রহমান৷

কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগ নেতা ও মনোহরদিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক লাল্টু রহমান বলেন, যুবলীগের নেতাকর্মী সমর্থকরাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত সোনার বাংলা গড়তে পারবে। তাই যুবলীগকে এখন থেকে মাঠে ঘাটে, গ্রাম-গঞ্জ, চায়ের দোকানে দলের জন্য নিরলস ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে ৷ একমাত্র যুবসমাজই পারে ইউনিয়নের গ্রাম-পাড়া-মহল্লার সাধারণ মানুষকে দলের দিকে নিয়ে এসে নতুন নতুন নেতাকর্মী সমর্থক তৈরি করে শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে৷

এছাড়াও লাল্টু রহমান বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, আর সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে এবং কুষ্টিয়া সদর আসনে হানিফ ভাইকে আপনাদের পাশে রাখতে হলে নৌকা মার্কায় ভোট দেবার কোন বিকল্প নাই

নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ নেতা আনোয়ারুল হক বাচ্চু, নজরুল ইসলাম, গোস্বামী দূর্গাপুর যুবলীগের যুগ্মআহ্বায়ক সেলিম রেজা, সদস্য জামাল উদ্দিন, মনোহরদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ৷

এ সময় উপস্থিত ছিলেন গোস্বামী দূর্গাপুর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মজিবর মন্ডল, আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর, তরিকুল, কৃষকলীগ নেতা আমিরুল ইসলাম, ঝাউদিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মমিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুল, যুবলীগ নেতা আমিরুল মন্ডল, আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, রাশেদুল ইসলাম, মাসুদ, আতিয়ার, রাব্বি, বেল্টু, লালু, কাউছার, মুক্তার, তরিকুল, আরিফুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট বালু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ৷

 অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ