কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাশেদুজ্জামান রিমন
শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪৩ অপরাহ্ন

কুষ্টিয়ার সড়ক দূর্ঘটনায় আবু আব্দুল্লাহ নামের এক যুবক নিহত হয়েছে। সে সাতক্ষিরা সদর উপজেলার মুনজিতপুর গ্রামের গোলাম সাত্তার গাজীর ছেলে এবং এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলার ভেড়ামারা উপজেলার গাছিয়াদৌলতপুরে ইস্টারিং ও মটর সাইকেল সংর্ঘষে ঘটনা ঘটে। এসময়ে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহি আবু আব্দুল্লাহ ঘটনাস্থলেই নিহত হয়।

এলাকাবাসী সূত্রে জানাযায় রাস্তায় খড় বিছানো থাকায় মোটরসাইকেল আরোহী মটরসাইকেল নিয়ে রাস্তায় পরে যায়।

এ সমযে সময় ইস্টারিং গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে মটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ