কুষ্টিয়ায় সিআরপি ফ্লাওয়ার মিলে দ্বিতীয়বারের মত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের আভিযানিক দল পঁচা, দুর্গন্ধ, শ্যাওলাযুক্ত গম দিয়ে আটা ময়দা সুজি উৎপাদনের অভিযোগে মিলটিতে অভিযান পরিচালনা করে ১লক্ষ টাকা জরিমানা ও ৪৮ ঘন্টার মধ্যে মিলের আশেপাশে থেকে পচা, দুর্গন্ধ, শ্যাওলাযুক্ত গম সরিয়ে ফেলার নির্দেশ দেন।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মাহফুজুর রহমানের নেতৃত্বে র্যাব মিলটিতে অভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।
You must be logged in to post a comment.