কুষ্টিয়ায়  সাবেক চেয়ারম্যান মোল্লা জাফরের নেতৃত্বে হানিফ এমপি’র উন্নয়নের লিফলেট বিতরন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮, ২:৫৪ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্লা জাফর উল্লার নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর বাজারে জনসাধারনের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র উন্নয়নের চিত্র সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে ৷

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, কুষ্টিয়া উন্নয়নের রুপকার, সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব উল আলম হানিফ এর দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে গোস্বামী দূর্গাপুর বাজারের বিভিন্ন ব্যবসায়িক মহলে, চায়ের দোকানে, বাড়ীতে বাড়ীতে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে রাত অবদি উন্নয়নচিত্র সংবলিত লিফলেট বিতরণ করেন, গোস্বামী দূর্গাপুর ইউপি’র জননন্দিত সাবেক চেয়ারম্যান মোল্লা জাফর উল্লাহ ৷

এ সময় তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় জননেতা হানিফ এমপি কু্ষ্টিয়াকে বাংলাদেশের মধ্যে রোল মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই । আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে আবারও নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে । জনগনই সকল ক্ষমতার উৎস ।

মোল্লা জাফর আরও বলেন, জনগন চাই দেশের উন্নয়ন, প্রতিটি ভোটারের কাছে তাই আমরা হানিফ এমপি’র উন্নয়নের বার্তা পৌছে দিচ্ছি ।

কোন রকম জোর দখল করে, ভয় ভীতি দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে, মানুষকে বিপদে ফেলে আমদের ভোট চাওয়ার কোন প্রয়োজন নেই । নৌকার প্রার্থী সদর আসনের সংসদ, জননেতা হানিফ ভাইয়ের উজ্জ্বল ভাব মূর্তি-উন্নয়ন ও সুনামকে কাজে লাগিয়ে আমরা বিপুল ভোটের মধ্যদিয়ে নৌকার বিজয়কে ছিনিয়ে আনতে হবে ৷

এ সময় উপস্থিত ছিলেন, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশিদ, কৃষক লীগের সভাপতি- বাজার মসজিদের ইমাম মাওলানা গোলাম জাকারিয়া, প্রবীন আওয়ামী লীগের নেতা আব্দুস সাত্তার, আইয়ুব আলী, রবিউল আলম, সদর উপজেলা যুবলীগ নেতা আনোয়ারুল হক বাচ্চু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মোল্লা বাশার বাপ্পী, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, মাসুম আহমেদ, মহিবুল ইসলাম, শ্রী বাদল রায়, মাধাই চন্দ্র অধিকারী, আজিবার, রাজ্জাক প্রমূখ ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ