কুষ্টিয়া সদরে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকিব হোসেন (২১) ও সবুজ উদ্দিন (৩৪) নামে দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে দিকে কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের কুমারগাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২ জন হলেন মোটরসাইকেল আরোহী আকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর মাদরাসাপাড়ার শরিফুল ইসলামের ছেলে। সে পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। আর নিহত বাইসাইকেল আরোহী সবুজ উদ্দিন সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মেটন এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি কিয়াম মেটাল কোম্পানিতে চাকরি করতেন। সবুজের দুই মেয়ে রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে কলেজ ছাত্র আকিব হোসেন মটরসাইকেল চালিয়ে খাজানগর মাদরাসা পাড়ায় নিজের বাড়ি যাচ্ছিলেন।
অন্যদিকে একই সময়ে কিয়াম মেটালে কাজ শেষে সবুজ বাইসাইকেল নিয়ে হড়রা মেটন গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন।
এ সময় কুমারগাড়া এলাকায় ফুজি আইসক্রিম মোড়ে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে দুজনেরই মৃত্যু হয়। শুক্রবার (৪ মার্চ) সকালে মৃতদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম জানান, মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.