‘কুষ্টিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য নৌকায় ভোট দিন’: নির্বাচনী জনসভায় হানিফ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৬ পূর্বাহ্ন
কুষ্টিয়ার নির্বাচনী প্রচারাভিযানে আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ...

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ॥

‘কুষ্টিয়া ছিল চরমপন্থী সন্ত্রাসীদের অভয়ারণ্য। চুরি ডাকাতি ছিনতাই ছিল নিত্যদিনের সঙ্গী। ২০১৪ সালে আপনারা আমাকে ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করার পর, কুষ্টিয়াকে চরমপন্থী সন্ত্রাস, চুরি ডাকাতি ছিনতাইমুক্ত শান্তির জনপদ প্রতিষ্ঠা করেছি। কুষ্টিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য নৌকায় ভোট দিন।’

কুষ্টিয়া সদর উপজেলা মনোহরদিয়া ইউনিয়নে পৃথক পৃথক নির্বাচনী সভায় প্রধান অতিথি আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি উপরোক্ত এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিএনপি দেশটাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে, দেশের টাকা লন্ডনে পাঠিয়েছে। বিএনপি আবার দেশের দখল নিয়ে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এ দেশ জনগণের, আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশটাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন। মাত্র ১০ বছর সময়ে দারিদ্র দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে, আগামী ২০২১ সালের মধ্যে মধ্যআয়ের দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। দেশের স্বার্থে, কুষ্টিয়ার উন্নয়নে আগামী ৩০শে ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এছেম মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পরিচালনায় ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম জহুরের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ-জামান, সাংগঠনিক সম্পাদক রুহুল আজম, শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, নির্বাহী সদস্য হাবিবুল হক পুলক, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, যুগ্মসাধারণ ডা. গোলাম মওলা, গোস্বামী দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মোল্লা জাফর উল্লাহ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা আনিসুর রহমান বিকাশ, সদর উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক লাল্টু রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবলীগের আহ্বায়ক জাকির হোসেন, যুগ্মআহ্বায়ক ইলিয়াস খান, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদর উপজেলা যুবলীগনেতা আনোয়ারুল হক বাচ্চু, মনোহরদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, গোস্বামী দূর্গাপুর যুবলীগের যুগ্মআহ্বায়ক সদস্য জামাল উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক সুমন, কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি স্বপন আহমেদসহ নেতৃবৃন্দ।

অন্যান্য অতিথিবৃন্দ বলেন, ‘এমপি হানিফের কাছে কিছু না চাইতেই তিনি কুষ্টিয়াবাসীর জন্য অনেক কিছু দিয়েছেন, কুষ্টিয়ায় আরো উন্নয়ন পেতে নৌকা প্রতীকে ভোট দিয়ে এমপি হানিফকে নির্বাচিত করুন।’

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ