কুষ্টিয়ায় মিলন চেয়ারম্যানের নেতৃত্বে নৌকার মোটরসাইকেল বিশাল শোভাযাত্রা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ পূর্বাহ্ন
মহাজোটের প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির নৌকা মার্কার ফেস্টুন, ‘নৌকা মার্কায় ভোট দিন’, ‘ইনু ভাইকে ভোট দিন’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে...

এ,কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ॥

কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে মহাজোটের প্রার্থী সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির নৌকা প্রতীকের পক্ষে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে রবিবার দিনব্যাপী ব্যান্ড বাঁজনা বাজিয়ে মোটর সাইকেলের বিশাল শোভাযাত্রা বের হয়েছে ।

আমবাড়ীয়া ইউপির জনপ্রিয় চেয়ারম্যান ও মিরপুর উপজেলা জাসদের সহসভাপতি মশিউর রহমান মিলনের নেতৃত্বে মোটর সাইকেল নিয়ে বের হয়। ইউনিয়নব্যাপী বিশাল শোভাযাত্রায় তারা তথ্যমন্ত্রী মিরপুর-ভেড়ামারা আসনের নৌকার মাঝি হাসানুল হক ইনু এমপির উন্নয়ন চিত্র তুলে ধরেন।

গ্রামের সাধারণ মানুষকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাতে এবং উৎসাহিত করতে মোটর সাইকেলের বিশাল শোভা যাত্রাটি বের হয়েছে বলে জানা গেছে৷

প্রতিটি মোটর সাইকেলে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নৌকার কান্ডারি মহাজোটের প্রার্থী সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির নৌকা মার্কার ফেস্টুন, ‘ভোট দিন, ভোট দিন’, ‘নৌকা মার্কায় ভোট দিন’, ‘ইনু ভাইকে ভোট দিন’, ‘নৌকা মার্কায় ভোট দিন’সহ বিভিন্ন উন্নয়নমূলক শ্লোগানে মুখরিত হয়ে উঠে।

বিশাল শোভাযাত্রাটি সকালে হালসা বাজার থেকে বের হয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামের রাস্তা ও বিভিন্ন বাজার-ঘাট প্রদক্ষিণ শেষে বিকেলে পুনরায় হালসা বাজারে এসে মিলিত হয়৷

মোটর সাইকেলের বিশাল শোভাযাত্রায় আমবাড়ীয়া ইউনিয়ন জাসদ, প্রতিটি ওয়ার্ডের কর্মীবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ সকল গ্রামের সাধারণ ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন৷

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ