কুষ্টিয়ার মিরপুরে কোভিড-১৯ মোকাবেলায় দুঃস্থদের মাঝে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় শনিবার (২৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে চালকলে এ ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসন বলেন, আমাদের দেশে কোভিড-১৯ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন কোভিড-১৯ আক্রান্ত রোগী সনাক্ত ও এ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাই এ ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। তিনি এ ভাইরাস মোকাবেলায় জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজের এবং নিজের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
সামাজিক দূরুত্ব নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার ও যেখানে সেখানে থুথু ফেলা থেকে বিরত থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজেরা যেমন কোভিড-১৯ থেকে মুক্ত থাকবো, তেমনি নিরাপদ রাখেতে পারবো আশেপাশের মানুষ গুলোকে আর আমাদের প্রিয় বাংলাদেশকে।
এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন, পৌর কাউন্সিলর সাইফুল গণি প্যারিন, একশন এইড বাংলাদেশ’র ইন্সপাইরেটর অধরা দাস, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার।
এ সময়ে আলো সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মহসীন আলী, প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান, প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, হিসাবরক্ষক কর্মকর্তা মুজিবুল হক, মাঠ সহযোগি চাঁদনী খাতুন, সাংবাদিক এম আনোয়ার হোসেন নিশি, শামসুল হক, আলম মন্ডল, সুমন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ।
পরে অতিথিবৃন্দ ১শ’ ৪০টি পরিবারকে এক মাসের ত্রাণ ও সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
যার মধ্যে ২৫ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি চিড়া, ৩ কেজি মসুর ডাল, ৪ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ৪ লিটার সয়াবিন তেল, ৩টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৮ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ১ প্যাকেট সার্জিক্যাল মাস্ক, ৩টি ব্যাগ রয়েছে।
You must be logged in to post a comment.