কুষ্টিয়ায় বৃষ্টি ভিজে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আফরোজা হক রীনা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৫ অপরাহ্ন
‘৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট। উন্নয়ন বুঝে নিন নৌকা প্রতীকে ভোট দিন। গতবারের সংসদ নির্বাচনে হাসানুল হক ইনু আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তা রক্ষা করেছেন৷ তিনি আপনাদের এলাকায় শতভাগ ঘরে বিদ্যুতের আলো পৌঁছিয়ে দিয়েছেন’...

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ॥

কুষ্টিয়া-২ আসনে মিরপুর-ভেড়ামারার কৃতি সন্তান জাসদ সভাপতি ১৪ দল ও মহাজোটের অন্যতম শীর্ষনেতা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ সহযোদ্ধা সফল তথ্যমন্ত্রী জাতীয় নেতা হাসানুল হক ইনু’র সহধর্মিনী নারী জোটের কেন্দ্রীয় নেত্রী আফরোজা হক রীনা সোমবার ১৭ ডিসেম্বর’১৮ দিনব্যাপী বৃষ্টিতে ভিজে ভিজে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মহিলা ভোটারদের মাঝে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা, গণসংযোগ ও পথসভা করেছেন৷

আমবাড়ীয়া ইউনিয়ন নারী জোট নেত্রী, ইউপির জনপ্রিয় চেয়ারম্যান মশিউর রহমান মিলনের সহধর্মিনী হামিদা মিলন ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নারী জোট নেত্রী আফরোজা হক রীনা বলেন, ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট। উন্নয়ন বুঝে নিন নৌকা প্রতীকে ভোট দিন। তিনি আরো বলেন, গতবারের সংসদ নির্বাচনে হাসানুল হক ইনু আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তা রক্ষা করেছেন৷ তিনি আপনাদের এলাকায় শতভাগ ঘরে বিদ্যুতের আলো পৌঁছিয়ে দিয়েছেন, কাঁদার রাস্তা থেকে মুক্তি দিতে প্রতিটি রাস্তাগুলো পাকাকরণ করেছেন, বাকী রাস্তাগুলোও আপনাদের আশির্বাদে খুব শীঘ্রই পাকাকরণ করবেন। এছাড়াও আপনাদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার সেই সন্ত্রাস, মুক্তিপণ, চাঁদাবাজ, জঙ্গিবাদ দমন করে আরাম আয়েশে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন৷

তিনি আবারো নির্বাচন করার জন্য আপনাদের নিকট এসেছে। দেশকে উন্নয়নের অগ্রগতির স্বর্ণশিখরে নিয়ে যেতে এবং আপনাদের পাশে রেখে পুনরায় সেবা করার জন্য ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়লাভ করাতে হবে ৷

বিশেষ অতিথির বক্তব্যে আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মিরপুর উপজেলা জাসদের সহসভাপতি মশিউর রহমান মিলন বলেন, আমবাড়ীয়া ইউনিয়নের উন্নয়নের ধারা চালু রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে হাসানুল হক ইনু সাহেবকে জয়লাভ করাতে পারলে এই এলাকার সকল জনসাধারণ তার সুফল পাবেন। তাই দলমত, গোত্র, ধর্ম, বর্ণ সকলে মিলেমিশে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ, আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ শিলু, সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বর জাকির হোসেন, সাবেক মেম্বর শহীদ, নারী জোট নেত্রী কহিনুর খাতুন, এনামুল মেম্বর, রবিউল ইসলাম চম্পা, যুবজোট নেতা সাইফুর রহমান সাবু প্রমুখ৷ প্রতিটি পথসভা অনুষ্ঠান পরিচালনা করেন জাসদনেতা তরুণ সমাজসেবক এনামুল মেম্বর।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ