এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ॥
কুষ্টিয়া ইবি থানার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা বাজারে সংঘটিত বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের দায় এড়াতে পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে৷
শুক্রবার ২১ ডিসেম্বর’১৮ বিকেলে পাটিকাবাড়ী বাজারে জাতীয় সংসদ নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানে কুষ্টিয়া হতে আসা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সফর উদ্দিন চেয়ারম্যান স্বাক্ষরিত লিখিত প্রেসবিজ্ঞপ্তি তুলে ধরেন।
তিনি বলেন, ‘কুষ্টিয়া-৩ সদর আসনে পাটিকাবাড়ী ইউনিয়নে বিএনপি দীর্ঘদিন রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন-সাংগঠনিকভাবে দেউলিয়া৷ বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে এলাকায় দু’টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে৷’
‘গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিএনপি মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রুপ ও মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জাকির সরকার গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এক পর্যায়ে বাড়িঘর ভাঙচুরও করে৷ বর্তমান এই অনাকাঙ্ক্খিত ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামীলীগের উপর দোষ চাপিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচালের চেষ্টা করছে।’
আমরা মনে করি, ‘পাটিকাবাড়ী ইউনিয়ন একটি সুসংগঠিত ও শৃঙ্খলিত রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে৷ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কোনো হিংসামূলক কর্মকান্ডের সাথে জড়িত নয়৷ আমাদের সংগঠন কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপির উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে জনসাধারণের মাঝে ভোট প্রার্থনা করেছে।’
এ সময় পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.