ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে উপজেলা আওয়ামীলীগ।
রোববার ৬ ডিসেম্বর বিকালে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন,পৌর মেয়র রফিক উদ্দীন ভুইয়া,আওয়ামীলীগ নেতা আচারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু,গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, খারুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, সাধারণ সম্পাদক মোজামেল হক বাচ্চু প্রমুখ। প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.