কুষ্টিয়ায় পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার

রাশেদুজ্জামান রিমন
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে জিকে খাল থেকে জাহিদুল ইসলাম (৩৬) নামের এক পরিচ্ছন্ন কর্মীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মৃত নূর হোসেনের ছেলে। সূত্র জানায় জাহিদুল মিরপুর বাজারের পৌর পার্কে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতো।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে তার কর্মস্থলের পাশে জিকে খাল থেকে পুলিশ ভাসমান অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান সকালে মাছ মারতে আসা এক ব্যক্তি জিকে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে।

তবে লাশের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার দিবাগত রাত দশটার দিকেও অনেকেই জাহিদুল কে সুস্থ অবস্থায় দেখেছে।

তারা আরো জানান, জাহিদুল মাদকাশক্ত ছিলেন। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ