কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

রাশেদুজ্জামান রিমন
সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ১০:০৪ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদী থেকে নিখোঁজ কিশোর বিধানের (১৭) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে শহরতলীর জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে।

সোমবার (১৭ জানুয়ারি) বিকালে সাড়ে ৫টার দিকে উপজেলার তালবাড়িয়ার ইউনিয়নের পদ্মা নদীর মাঝিরঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পরে ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শ্যামা প্রসাদ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকালে পদ্মা নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই লাশ উদ্ধার করে।

এসআই শ্যামা প্রসাদ রায় বলেন, বিকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর পায়ের সাথে বালির বস্তা বেঁধে নদীতে ফেলে দেয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান এটিই নিখোঁজ বিধানের লাশ। গত ১২ জানুয়ারি সকালে বাড়ির বাহিরে থেকে ঘুরে আসি বলে বের হয়।

এরপর থেকে সে নিখোঁজ ছিলো। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার সাধারণ ডায়েরি রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ