কুষ্টিয়ায় পদ্মায় মিললো অর্ধগলিত অজ্ঞাত লাশ

রাশেদুজ্জামান রিমন
শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৯:২২ অপরাহ্ন

কুমারখালী উপজেলায় পদ্মা নদী থেকে এক অর্ধগলিত ও বিধ্বস্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে কুমারখালী থানা ও নৌ পুলিশ যৌথ অভিযানে শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি বাঁধের তীর থেকে উদ্ধার করে।

তবে মরদেহটির নাম, পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা মরদেহটি ৩৫ থেকে ৩৭ বছরে বয়সের কোন পুরুষের এবং ২০ থেকে ২৫ দিনের পুরানো মরদেহটি।

পুলিশ ও উপস্থিত জনতা সুত্রে জানা গেছে, বিকেলে পদ্মা নদীর সংলগ্ন কোমরকান্দি বাঁধ এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে কুমারখালী থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নৌপুলিশ কে খবর দেয়।

এরপর থানা ও নৌ পুলিশের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়। পরে নৌপুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করেন।

এবিষয়ে ঘটনাস্থলে থাকা নৌপুলিশের উপ পরিদর্শক (এস আই) মিরাজুল ইসলাম বলেন, থানা পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ২০ থেকে ২৫ দিনের পুরানো। তবে নাম পরিচয় জানা যায়নি। মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মর্গে প্রেরণ করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ