হাসান আলী, ইবি, কুষ্টিয়া॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কুষ্টিয়া উন্নয়নের রুপকার, জননেতা মাহবুব উল আলম হানিফের নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করলেন রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাল্টু রহমান ৷
দলীয় নেতাকর্মী নিয়ে লাল্টু রহমান গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের আসাননগর ও নাটানা করিমপুর গ্রামের জনসাধারনের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর সাংসদ জননেতা মাহবুব উল আলম হানিফ এর দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে ভোটারদের মাঝে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন ৷
গণসংযোগ শেষে নির্বাচনী পথসভা অনুষ্ঠানে লাল্টু রহমান বলেন, যুবলীগের নেতাকর্মী সমর্থকরাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত সোনার বাংলা গড়তে পারবে। তাই যুবলীগকে এখন থেকে মাঠে ঘাটে, গ্রাম-গঞ্জে, চায়ের দোকানে দলের জন্য নিরলস ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে ৷ একমাত্র যুবসমাজই পারে ইউনিয়নের গ্রাম-পাড়া-মহল্লার সাধারন মানুষকে দলের দিকে নিয়ে এসে নতুন নতুন নেতাকর্মী সমর্থক তৈরি করে শেখ হাসিনার উন্নয়নের প্রতিক নৌকাকে বিজয়ী করতে ৷ এছাড়াও লাল্টু রহমান বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, আর সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে এবং কুষ্টিয়া সদর আসনে হানিফ ভাইকে আপনাদের পাশে রাখতে হলে নৌকা মার্কায় ভোট দেবার কোন বিকল্প নাই ৷
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ নেতা আনোয়ারুল হক বাচ্চু, নজরুল ইসলাম, গোস্বামী দূর্গাপুর যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম রেজা, সদস্য জামাল উদ্দিন, মনোহরদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ৷
এ সময় উপস্থিত ছিলেন, গোস্বামী দূর্গাপুর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর মন্ডল, আ’লীগ নেতা রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর, তরিকুল, কৃষকলীগ নেতা আমিরুল ইসলাম, ঝাউদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মমিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুল, যুবলীগ নেতা আমিরুল মন্ডল, আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, রাশেদুল ইসলাম, মাসুদ, আতিয়ার, রাব্বি, বেল্টু, লালু, কাউছার, মুক্তার, তরিকুল, আরিফুল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদর উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট বালি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ৷
You must be logged in to post a comment.