কুষ্টিয়ায় নৌকার নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আহত ৪ কর্মী

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৮ অপরাহ্ন
কুর্শা রামনগর অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম....

‘২০ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ বুঝতে পেরেছে তাদের পরাজয় নিশ্চিত জেনে তারা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে’: কারশেদ আলম

আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ।।

কুষ্টিয়া মিরপুর উপজেলার কুর্শার ইউনিয়নের রামনগর বাঁধ বাজারে বৃহস্পতিবার ২০ ডিসেম্বর’১৮ সন্ধ্যা রাতে নৌকার নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের হামলায় ৫ জন আহত ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে৷

এই ব্যাপারে ঘটনাস্থল রামনগর বাঁধ বাজারে অবস্থিত নৌকার নির্বাচনী অফিসে মধ্যে অর্ধশতাধিক চেয়ার ও কয়েকটি টেবিল এবং অফিসের টিন কুপিয়ে ভেঙে চুরমার করেছে। মহাজোটের মনোনীত প্রার্থী হাসানুল হক ইনুর নৌকা প্রতীকের পোস্টার, ব্যানার, হ্যান্ডবিল রাস্তার উপর এলোপাথারিভাবে পড়ে থাকতে দেখা গেছে৷

তাৎক্ষণিকভাবে কুর্শা রামনগর অফিসে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরে জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম বলেন, ‘আমরা হাসানুল হক ইনুর নৌকার পক্ষে মিছিল শুরু হওয়ার কিছক্ষণের মধ্যে পেছন দিক হতে হামলা করে কিছু দৃস্কৃতকারীরা। সেখানে গুলি বা পটকা জাতীয় বিকট শব্দে মিছিলে অংশগ্রহণকারীরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে ছুটাছুটি করেন৷ মিছিল থেকে ফিরে দেখি দুস্কৃতকারীরা নৌকার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে চেয়ার টেবিল, নৌকার পোস্টার তছরুপ ও ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়৷ তাদের অতর্কিত হামলায় ৫ জন কর্মী আহত হন৷ তাদেরকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে৷’

এ বিষয়ে মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, ‘২০ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ বুঝতে পেরেছে তাদের পরাজয় নিশ্চিত তাই তারা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। আমরা অপরাধীদের শাস্তি চাই৷’

সংবাদ সম্মেলনে সংঘটিত ঘটনার অভিযোগ তুলে ধরেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ, কুর্শা ইউপির চেয়ারম্যান জাসদনেতা ওমর আলী, জাসদনেতা আব্দুর রশিদ, ফজলু জোয়ার্দ্দার প্রমুখ৷

খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি তদন্ত আব্দুল আলীম ও স্থানীয় পুলিশ ক্যাম্প৷

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ