কুষ্টিয়া শহরের কাস্টম মোড় এলাকায় পরকীয়ার জেরে দিনেদুপুরে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই সৌমেন মিত্রকে আটক করা হয়েছে।
রোববার (১৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকের এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন এএসআই সৌমেন মিত্রের দ্বিতীয় স্ত্রী আসমা খাতুন (২৫), নিহত আসমার প্রথম পক্ষের ছেলে রবিন (৬) ও কুমারখালী উপজেলার সাওতাকারিগরপাড়ার বিকাশকর্মী পরকীয়া প্রেমিক শাকিল খান (২৮)।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেন।
স্থানীয়রা জানান, কাস্টমস মোড়ের মার্কেটে সৌমেন মিত্র অস্ত্র হাতে তার স্ত্রী-সন্তান ও এক যুবককে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে তারা সেখানে পড়ে যান। ঘটনার আকস্মিকতায় স্থানীয়রা হতবিহ্ববল হয়ে পড়ে। গুলি করার পর সৌমেন মার্কেট থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় জনগণ একজোট হয়ে তাকে আটকে ফেলে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সার্বিক তদন্ত করে এ হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীকে পুলিশ আটক করেছে।
You must be logged in to post a comment.