কুষ্টিয়ায় ত্রিমহোনীয় শিক্ষাতরীর বরণ-বিদায় অনুষ্ঠান

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:৫২ অপরাহ্ন
জুগিয়াস্থ উদ্যান উন্নয়ন কেন্দ্রের হলরুমে সম্প্রীতি সভা, নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান.....

মজিদ জোয়ার্দ্দার, কুষ্টিয়া প্রতিনিধি ॥

কুষ্টিয়ায় ত্রিমহোনীয় শিক্ষাতরীর উদ্যোগে গত ১০ই ফেব্রুয়ারী’১৯ রবিবার দুপুরে জুগিয়াস্থ উদ্যান উন্নয়ন কেন্দ্রের হলরুমে সম্প্রীতি সভা, নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মুরছালিন সনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মোস্তফা জামাল হ্যাপি বলেন, ‌‌একটি সমৃদ্ধ জাতি গঠনে উন্নত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। দেশের নতুন প্রজন্মের লেখাপড়া শেষে একটি সনদপ্রাপ্ত হয়ে রুটি-রুজির ব্যবস্থা করাই শুধু শিক্ষার মূল উদ্দেশ্য নয়, একজন শিক্ষার্থীকে চরিত্রবান, সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হোক শিক্ষার মূল লক্ষ্য। সুশিক্ষিত জনগোষ্ঠীই সমৃদ্ধশীল দেশ গড়ার প্রধান নিয়ামক।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বিএডিসির পরিচালক এ কে এম কামরুজ্জামান, উপ-পরিচালক আম্বিয়াতুন নেছা।

সংগঠনের দপ্তর সম্পাদক সরফরাজ আহমেদ ও সাহিত্য বিষয়ক সম্পাদক মেরিন রুম্পার যৌথ পরিচালনায় এ সময়ে সংগঠনের সহসভাপতি ইমরান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসরার কাজল, সাংগঠনিক সম্পাদক তারভীর সৈকত, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জনি, রক্তদান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, প্রচার সম্পাদক আবু সাঈদ, নারী বিষয়ক সম্পাদক সুরাইয়া দোলা, ধর্ম বিষয়ক সম্পাদক উসাঈদ আম্মার রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ