কুষ্টিয়ায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

রাশেদুজ্জামান রিমন
শনিবার, ২ অক্টোবর, ২০২১, ১০:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে।

শুক্রবার ( ১ অক্টোবর ) সকালে জেলার মিরপুর পৌরসভার পশু হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জয়রুদ্দিন শেখ (৭৫)। তিনি মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাচু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সে ওই সময়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে মিরপুর পশু হাট সড়কের এলাকায় একটি খালি ট্রাক পিছনে হটার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ট্রাকটির পিছনের চাকায় পিষ্ট হয়ে জয়রুদ্দিন শেখ নামোর এক বৃদ্ধ পথচারী ঘটনাস্থলে মারা যায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ