কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৫৮ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় বাবু শাহ (২৮) নামক এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে । সে কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর গ্রামের নিকবার শাহ’র ছেলে । বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সেনের চাতাল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে ।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বাবু শাহ একটি করিমন যোগে কুষ্টিয়া থেকে বিত্তিপাড়া অভিমুখে যাচ্ছিল । এ সময় একটি দ্রতগামী ট্রাক করিমনটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায় । এতে বাবু শাহ করিমন থেকে রাস্তার উপর ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ