এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
“যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ” শ্লোগান নিয়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবী সংস্কৃতি চর্চার স্বার্থে টেগর লজ কুষ্টিয়া পৌরসভার অধীনে রাখার দাবীতে সাহিত্য ও সাংস্কৃতিক সচেতন মহল মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরে শান্তিপূর্ণ মানববন্ধন করেন ৷
কুষ্টিয়া শহরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি আছে, বাড়ির নাম টেগর লজ । বিশ্বকবি যখন কুষ্টিয়া শহরে আসতেন তখন এই বাড়িতেই থাকতেন । মূলতঃ কবির জমিদারী ও ব্যাবসা পরিচালনার অফিস হিসাবেই বাড়িটি ব্যবহৃত হতো । কুষ্টিয়া পৌরসভার তত্বাবধানে থাকা বাড়িটি সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের মেল বন্ধন তৈরীতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছে । সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার এই কেন্দ্রটি এখন প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করে একে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নিয়েছে । কুষ্টিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের আয়োজিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দীর্ঘকাল ধরে এই বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে অনুষ্ঠান আয়োজন করার জন্য কোনরুপ ভাড়াও নেওয়া হয়না । তাই কুষ্টিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক মহলের প্রাণের দাবী বাড়িটি কুষ্টিয়া পৌরসভার অধীনেই থাকুক । এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১১ টায় এন এস রোডে একটি শান্তিপূর্ণ মানব বন্ধনের আয়োজন করা হয় ।
টেগর লজ শৃঙ্খলামুক্ত রাখার এই আন্দোলনের নেতৃত্ব দেন কুষ্টিয়ার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আলম আরা জুঁই। এই মানব বন্ধনে কুষ্টিয়ার ২৫ টি সংগঠন ও আপামর জনসাধারণ স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন । সকলের একটিই দাবী আমরা টেগরলজকে শৃঙ্খল পরাতে চাইনা এটিকে কুষ্টিয়া পৌরসভার তত্ববধায়নেই রাখা হোক ।
কবি ফারহানা হৃদয়িনী’র নেতৃত্বে বাংলাদেশ প্রাপ্তি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আজকের এই মানব বন্ধনে যোগদান করেন ।
You must be logged in to post a comment.