কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

রাশেদুজ্জামান রিমন ।।
সোমবার, ১৫ মার্চ, ২০২১, ৮:২৩ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সিদ্দিক শেখ (৪৫) নামের এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়  সন্ধ্যায় ওই গ্রামের মৃত ফেরত আলী শেখের ছেলে সিদ্দিক শেখ বাড়িতে ছিলেন। এ সময় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশি বিল্লাল হোসেনের ছেলে সালাউদ্দিন, বকুল, জলিল, খলিল ও তার সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে সিদ্দিককে এলোপাতাড়িভাবে কোপান। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়। নিহতের শররীর বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের ৬টি আঘাত রয়েছে। এর মধ্যে বুকের কোপিটি গুরুত্বর বলে তিনি জানান।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটকে পুলিশ কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ