কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রাশেদুজ্জামান রিমন
শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৮:১৪ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে দুই কেজি গাঁজা সহ রতন সর্দার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া-গোড়ারপাড়া জামে মসজিদের সামনে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটা ব্যাগ থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়।

আটককৃত রতন সর্দার দৌলতপুর উপজেলার ভাগজোত (বাজারপাড়া) এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন দাড়েরপাড়া গ্রামস্থ দাড়েরপাড়া-গোড়ারপাড়া জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার ওপর হতে তাকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত রতন সর্দার একজন মাদক ব্যাবসায়ী।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ