কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রাশেদুজ্জামান রিমন
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৯:০১ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে ৩ কেজি গাঁজা সহ কুরবান হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) সকালে দৌলতপুর উপজেলার ডাংমড়কা সেন্টার মোড়স্থ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছে থাকা একটা ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকানো তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মো. কুরবান হোসেন দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত রজিমুদ্দিন মন্ডলের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকের একটি চালান আসছে। খবরের ভিত্তিতে দৌলতপুর থানার ডাংমড়কা সেন্টার মোড়স্থ এলাকা থেকে তাকে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত  কুরবান হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ