কুষ্টিয়ার কুমারখালীতে করম আলী (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জুলাই) ভোররাতে বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে নিজ গোয়ালঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মজিবর শেখের পুত্র।
পরে ময়নাতদন্তের জন্য কৃষকের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট্য হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন একঘভাগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কৃষক করম আলী। পরে ওই রাতেই নিজ গোয়ালঘরের ডাবের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। খবর পেয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ৩২।
You must be logged in to post a comment.