কুষ্টিয়ায় আরও ৭ জনের মৃত্যু! শনাক্ত-১১১

রাশেদুজ্জামান রিমন
শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মানাতে কঠোর নির্দেশনার মধ্যেও ভারতের সীমান্তবর্তী জেলায় কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু।

শুক্রবার (২৫ জুন) দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয় ও কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯.৩৩ শতাংশ। এখন পর্যন্ত কুষ্টিয়া সর্বোচ্চ শনাক্তের হার। করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৩ জনের।

গত ২৪ ঘন্টায় ৪১ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎকদের।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা রোগীর জন্য ১শ’ বেডের বিপরীতে বর্তমানে ১৭২ জন রোগী ভর্তি রয়েছে। আপাতত জরুরি সেবা ছাড়া হাসপাতালের সকল বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বর্তমান সময়ে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। সম্প্রতি কুষ্টিয়া পৌরসভায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। কিন্তু এখানে কঠোর লকডাউন চলছে। এরপরও কেন রোগীর সংখ্যা বাড়ছে, তা নিয়ে গবেষণা করা প্রয়োজন। করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০ জুন মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত সাত দিনের কঠোর বিধি নিষেধে বা লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ