কুষ্টিয়ায় আরও ৭ জনের মৃ’ত্যু! শনাক্ত-৭৭, শনাক্তের হার ৩৫.৬৪

রাশেদুজ্জামান রিমন
শনিবার, ২৬ জুন, ২০২১, ৩:৩২ অপরাহ্ন

স্বাস্থ্যবিধি মানাতে কঠোর নির্দেশনার মধ্যেও ভারতের সীমান্তবর্তী জেলায় কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। সাত দিনের কঠোর বিধি নিষেধ বা লকডাউন ষষ্ঠ দিনের চলছে।

শনিবার (২৬ জুন) সকাল সাড়ে  ১১টা দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয় ও কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিস থেকে  এসব তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ২২৩ নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫.৬৪ শতাংশ। এ সময় ৩৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

গত ৭ দিনে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮০ জন মারা গেছে। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছে ১ হাজার ৫’শ ৭৬ জন। শুক্রবার (২৫ জুন) সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসকের অফিস এ তথ্য জানিয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে এখনো প্রজ্ঞাপন জারি না হলেও শুক্রবার থেকে কাজ শুরু করা হয়েছে। এখনো কিছু কাজ বাঁকি আছে। এদিকে থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল নামে যাত্রা শুরু করেছে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)  ডা. তাপস কুমার সরকার বলেন, ‘হাসপাতালে বাড়ছে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর চাপ। চাপ সামলাতে সবাইকে হিমশিম খেতে হচ্ছে। যারা ভর্তি হচ্ছেন তাদের প্রায় প্রত্যেককেই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ফলে হাসপাতালে অক্সিজেন সঙ্কট হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, কয় দিন থেকে হাসপাতালে করোনা রোগী ছাড়া আর অন্য কোনো রোগী ভর্তি নেয়া হচ্ছে না। হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করে জরুরী  বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। অন্য রোগীদের পার্শ্ববর্তী ডায়াবেটিস ও আদ্বদীন হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে।’

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বর্তমান সময়ে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। সম্প্রতি কুষ্টিয়া পৌরসভায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। কিন্তু এখানে কঠোর লকডাউন চলছে। এরপরও কেন রোগীর সংখ্যা বাড়ছে, তা নিয়ে গবেষণা করা প্রয়োজন। করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০ জুন মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত  সাত দিনের কঠোর বিধি নিষেধে বা লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ