কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে।
শনিবার (২ জুলাই) ভোরে নওপাড়া-সাতবাড়ীয়া সড়কের ধাপাড়িয়া মাঠে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও দেশি ধারালো অস্ত্রসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের সেকেন আলীর ছেলে মাহাবুল ওরফে কানু, ধুবইল ইউনিয়নের লক্ষিধরদিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শ্যামল, ভেড়ামারা উপজেলার কোদালিয়াপাড়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে লালন।
এ সময়ে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও তিনটি হাসুয়া উদ্ধার করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সড়কের ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
You must be logged in to post a comment.