কুষ্টিয়ায় অবৈধ ইট ভাটায় অভিযান

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ৭:৫৪ পূর্বাহ্ন

এ.কে আজাদ সানি।।

কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মত গজে উঠেছে অবৈধ ইটের ভাটা । শুক্রবার ১১মাইল মহিষাডাঙ্গা নামক স্থানে বিবিএফ ব্রিকস-এ অভিযান চালিয়ে ধ্বংস করেছে অবৈধ ইটের ভাটা ।

এই অভিযানে অংশ নেয় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের চৌধুরী, দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান, পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাগন ।

দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত বিবিএফ ইটভাটায় এ অভিযান চলে । ইট ধ্বংস করার জন্য কুষ্টিয়ার ফায়ার ব্রিগেট এর একটি দল পানি দিয়ে অবৈধ ইট ভেঙ্গে গুড়িয়ে দেয় ।

উক্ত অবৈধ ভাটার মালিক আসালত জানান, এবার প্রথম নতুন ভাটা করা হয়েছে, প্রয়োজনীয় কোন কাগজপত্র করা হয়নি। এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য পতিত জমিতে এই প্রথম ভাটা কাজ শুরু করেছি ৷

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের চৌধুরী ইট প্রস্ততকারীদের নির্দেশ করেন সরকারী বিধিমতে সকল প্রকারের কাগজপত্র নিয়ে ভাটা চালু করলে পরবর্তীতে আর কোন বাঁধা আসবে না। উল্লেখ্য এ ভাটায় কয়েক লক্ষ টাকার তৈরী ইট ধ্বংস করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ