কুষ্টিয়ার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ‘ইবি থানার রতন শেখ’

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:৪০ পূর্বাহ্ন
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘এই পুরস্কার আমার জন্য অনেক আনন্দের ও গর্বের......

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। রবিবার ৯ ডিসেম্বর’১৮ জেলার মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।

সভা সূত্রে জানা যায়, সততা ও নিষ্ঠার সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ-মাদক প্রতিরোধ, এলাকার সামাজিক দাঙ্গামা-হাঙ্গামা প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও গরীব অসহায় সাধারণ মানুষকে তিনি ন্যায় বিচার পেতে সহযোগিতা করা, বিনামূল্যে জিডি ও মামলা নিয়ে সহযোগিতাসহ তিনি মানুষকে আর্থিক এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছেন।

এসব বিষয় বিবেচনা করে তাকে কুষ্টিয়া জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জনগণের বন্ধু সেটা তিনি বিভিন্ন কাজের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ‘এই পুরস্কার আমার জন্য অনেক আনন্দের ও গর্বের। মানুষের কল্যাণে কাজ করলে সেটি বৃথা যায় না এটা তার উৎকৃষ্ট উদাহরণ। আমার এই পুরস্কার ইবি থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করলাম। আমার কাজের মূল্যায়ন করার জন্য মাননীয় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।’

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ