কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত , ২ র‌্যাব সদস্য আহত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮, ৯:১৪ অপরাহ্ন

কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামের দুইজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র‍্যাব এর দাবি, এ ঘটনায় তাদের ২ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে।
১১ জুলাই ২০১৮ বুধবার ভোর রাতে মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনন্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাই মিনুল জানান, মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনন্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য কর গুলি ছোড়ে। জবাবে র‍্যাবও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দুই জন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। র‍্যাব জানতে পারে বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যাক্তি তালিকা ভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।
বন্দুক যুদ্ধের পর র‍্যাব ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশী পিস্তল, ১২ রাউন্ড গুলি ও বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করে। নিহত ফুটু ওরফে মোন্না রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে ও রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে।
বন্দুকযুদ্ধে ২ র‌্যাব সদস্য  আহত হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ