এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
কুষ্টিয়ার মিরপুরে চলতি রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম কুমার হোড়, সাবিহা শারমিন প্রমুখ।
এবছর চলতি রবি মৌসুমে মিরপুর উপজেলায় ভূট্টা, সরিষা, বিটি বেগুন বোরো ধান ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও গ্রীষ্মকালীন মুগ সার ও বীজ বিনামূল্যে ২ হাজার ৩শ ৫ বিঘা জমির জন্য ২ হাজার ৩শ ৫ জন কৃষক/ কৃষাণীকে বিনামূল্যে পর্যায়ক্রমে এ সার ও বীজ প্রদান করা হবে।
You must be logged in to post a comment.