কুষ্টিয়ার মিরপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির

রাশেদুজ্জামান রিমন ।।
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ৫:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে হাজী ওয়াহেদ আলীর স্মরণে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে “অন্ধ জনে দেহ আলো ” শ্লোগানে বৃহস্পতিবার (২৭ মে) দিনব্যাপী মহিলা ডিগ্রী কলেজে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু প্রধান অতিথি থেকে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

এ সময়ে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহেদ আলী, পরিচালক ইয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ আসিফ হাসান ও ডাঃ অয়ন সেন দিন ব্যাপী প্রায় ৫ শতাধিক চক্ষু রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন।

তাদেরকে ক্যাম্পের অর্গানাইজর মিজানুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যে একটি দল সার্বিক সহযোগিতা করেন।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক ইয়ারুল হক জানান অপারেশন ও লেন্স সংযোজনের জন্য মনোনীত ব্যক্তিদের  বিনামূল্যে চিকিৎসা প্রদান ও অপারেশন করা হবে। অপারেশনের জন্য ২ শ’ ৫০ জন মনোনীত হয়েছে। এদের মধ্যে বিকেলে ৫০ জনকে খুলনা বিএনএসবি’র চক্ষু হাসপাতালে নিজস্ব পরিবহনে খুলনায় নেওয়া হয়েছে। বাঁকীদের পর্যায়ক্রমে খুলনায় নেওয়া হবে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ