মজিদ জোয়ার্দ্দার, মিরপুর, কুষ্টিয়া ॥
কুষ্টিয়ার মিরপুরে দারুস সালাম একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে দারুস সালাম একাডেমির অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র হাজী এনামুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে সহজেই পরিচিতি লাভ করে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে লেখা-পড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শরীর ও মন সুস্থ থাকে। খেলাধুলা বিনোদনের অন্যতম মাধ্যম। এতে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র জমির উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক জোমারত আলী।
একাডেমির সহকারী শিক্ষক গোলাম মোস্তফার পরিচালনায় এ সময়ে একাডেমির সহকারী শিক্ষক আমির হামজা, আবু তাহের, ওসমান গণি, হালিমা খাতুন, প্রিয়াংকা প্রমুখ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.