মজিদ জোয়ার্দ্দার, মিরপুর, কুষ্টিয়া ॥
মিরপুরে ট্রেনে কেটে পলান শেখ (৫৮) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে মিরপুর পৌরসভার মৃত কোরবান আলী শেখের ছেলে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরস্থ পুশুহাট সড়কের রেলগেটে খুলনাগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে তার শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি মিরপুর বাজারের বিভিন্ন চায়ের দোকানে পানি সরবরাহ করতো।
You must be logged in to post a comment.