এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ॥
কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে মহাজোটপ্রার্থী তথ্যমন্ত্রী জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপির নৌকা প্রতীকের পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মিরপুর উপজেলা সাধারণ সম্পাদক আহম্মদ আলী বলেন, ‘নৌকার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। মিরপুর ভেড়ামারা আসনে সকল স্তরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ৩০ ডিসেম্বর তারিখের জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুর্শা ইউপির চেয়ারম্যান জাসদনেতা ওমর আলী, জাসদনেতা আব্দুর রসুল মনি, যুবজোটের নেতা সাবেক মেম্বার তোফান আলী, সাবেক মেম্বার সামছুল আলম পচা, বর্তমান মেম্বার বজলুর রহমান, মহির উদ্দিন প্রমুখ৷
এই মতবিনিময় সভায় জাসদনেতা ফিরোজ আহমেদ পরিচালনা করেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.