বিশেষ প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে ২ অপহরণকারী পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে । উদ্ধার করা হয়েছে অস্ত্র-গুলি-রামদা। এ ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছে ।
মিরপুর থানার চিথলিয়া ও পাহাড়পুর এলাকায় পৃথক দুটি স্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নাঈম ও জোয়াদ আলী নামের ২ অপহরণকারী নিহত হয়।
থানা সূত্রে জানাযায় অপহৃত স্কুল ছাত্র দেবদত্ত (৯) হত্যার মামলার প্রধান আসামী ছিল। পুলিশ পূর্থক অভিযানে অস্ত্র-গুলি-রামদা উদ্ধার করে । নিহতরা হলোঃ উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের মালিথা পাড়ার জহিরুল ইসলামের পুত্র নাঈম (২০) এবং মল্লিকপাড়ার আক্কাস আলীর পুত্র জোয়াদ আলী(২১)।
You must be logged in to post a comment.