এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ কে গতিশীল ও যুগপোযোগী করার জন্য সুকচা ওয়াপদা মাঠে, নান্দিয়া-সুতাইল-সুকচা গ্রামের যুবলীগ নেতা ও কর্মী-সমর্থকদের নিয়ে বুধবার বিকেলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাকিব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মিরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মোরশেদ বলেন, আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগকে গতিশীল ও যুগপোযোগি করতে হলে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত যোগাযোগ বৃদ্ধিসহ মত বিনিময় সভা করতে হবে। একমাত্র যুবসমাজই পারে ইউনিয়নের গ্রাম-পাড়া-মহল্লার সাধারন মানুষকে দলের দিকে নিয়ে এসে নতুন নতুন নেতাকর্মী সমর্থক তৈরি করতে।
প্রধান বক্তার বক্তব্যে আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম মিলন চোধুরী বলেন, এই যুবলীগের নেতাকর্মী সমর্থকরাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত সোনার বাংলা গড়তে পারবে। তাই যুবলীগকে এখন থেকে মাঠে ঘাটে, গ্রাম-গঞ্জ, চায়ের দোকানে দলের জন্য নিরলস ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে ৷
মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ এর (বডিচিপ) প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ রাশেদুজ্জামান পলাশ, মিরপুর উপজেলা যুবলীগের অন্যতম নেতা মিঠুন, মিরপুর উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউল হক জজ মালিথা, মিরপুর উপজেলা যুবলীগের সদস্য আশরাফ পারভেজ ৷
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আনারুল মেম্বর, আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী বিরাজ কুমার, কুর্শা ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব মাস্টার, বদরুজ্জামান টোটন, আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বর হানিফ আলী, যুবলীগ নেতা রাজিবুল ইসলাম, হিরো মাস্টার, আব্দুল লতিফ, মিঠু, সিদ্দিক, সুবহান, লাল্টু, মমতাজ প্রমূখ ৷
অনুষ্ঠানটি পরিচালনা করেন, আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ি মুকেশ কুমার।
You must be logged in to post a comment.