এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
কুষ্টিয়ার ভেড়ামারায় ইঞ্জিনচালিত ট্রলির মেকার নিসান মিস্ত্রী (৩০) ও তার ভাই নিলয় (১২) ট্রলি মেরামত করে ঠিক আছে কিনা তা দেখতে গিয়ে সড়ক দূর্ঘটনায় বড়ভাই নিসান ঘটনাস্থলেই নিহত হয় । সেই সাথে নিলয় গুরুত্বর আহত হয় । পরে আহত ছোট ভাই নিলয়ও মারা গেছে ।
ভেড়ামারা উপজেলার বারো মাইল এলাকার মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এই দূর্ঘটনা ঘটে ।
মঙ্গলবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ নেওয়ার পথে তার মৃত্যু হয় । নিহত নিসান ও নিলয় দুইজনই ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার মৃত মতি আলীর ছেলে।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, ভেড়ামারা বারো মাইল এলাকার ইঞ্জিনচালিত ট্রলির মেকার সন্ধ্যায় ট্রলি মেরামত করে ঠিক আছে কিনা তা দেখতে গিয়ে মতিয়া ফিলিং স্টেশনের কাছে দ্রুতগামী একটি ট্রাক (যশোর-ট-১১-৩৮৩২) সজোরে ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
You must be logged in to post a comment.