কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ৩ ভাই

রাশেদুজ্জামান রিমন
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৫:২০ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক মন্ডলকে (৫২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও ৩ ভাই গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের চড়পাড়া গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় মাঠে ঘাস কাটছিলো সিদ্দিক মন্ডল। এ সময় হঠাৎ করে দুর্বৃত্তরা এসে সিদ্দিক মন্ডলসহ ৬ জনকে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক সিদ্দিক মন্ডলকে মৃত ঘোষণা করেন।

আহত চাঁদগ্রামের ওমর মন্ডলের ছেলে ইউনুছ মন্ডল (৪৬), খাল্লেক মন্ডল (৪৪) ও বাদশা মন্ডল (৪৪)ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে পুর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। নিহত সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনও মুহুর্তে আবার বড় রকম সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ