এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া-৩ সদর আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপির পক্ষে পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার সকালে পাঁচশতাধীক মটর সাইকেল নিয়ে ইউনিয়নব্যাপী বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস এবং সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সফর উদ্দিনের নেতৃত্বে গ্রামের সাধারন মানুষকে নৌকায় প্রতীকে ভোট দেওয়ায় উৎসাহিত করতে মোটর সাইকেলের বিশাল শোভাযাত্রাটি বের হয় বলে জানা গেছে ৷
প্রতিটি মটর সাইকেলে কুষ্টিয়া সদর আসনের নৌকার কান্ডারী মাহবুব উল আলম হানিফের নৌকার মার্কার ফেস্টুন, ব্যান্ড-বাঁজনা ও ” জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, ভোট দিন, ভোট দিন, নৌকা মার্কায় ভোট দিন, হানিফ ভাইকে ভোট দিন” সহ বিভিন্ন উন্নয়নমূলক শ্লোগানে মুখরিত বিশাল শোভাযাত্রাটি পাটিকাবাড়ী বাজার হতে বের হয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামের রাস্তা ও বিভিন্ন বাজার-ঘাট প্রদক্ষিণ শেষে পুনরায় পাটিকাবাড়ী বাজারে এসে মিলিত হয় ৷
মটর সাইকেলের বিশাল শোভাযাত্রায় পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ সকল গ্রামের সাধারন ভোটাররা অংশগ্রহন করেন ৷
You must be logged in to post a comment.