একে আজাদ সানি, কুষ্টিয়া।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নে দিনব্যাপী নৌকার পক্ষে মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার দুপুরে পাটিকাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে নান্দিয়া-হারুরিয়া গ্রামের আপামর জনসাধারণের উপস্থিতিতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
এছাড়াও বিকেলে পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ঠ সমাজ সেবক সাইদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বিশ্বাস ৷
পাটিকাবাড়ী ইউপি’র জননন্দিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ৷
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, আর সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি মহোদয়ের উন্নয়নমূলক কর্মকান্ডগুলোকে প্রসারিত করতে এবং আপনাদের পাশে থেকে সেবা করার জন্য ৩০ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে ৷
তিনি আরও বলেন, এমপি হানিফ কুষ্টিয়া সদর উপজেলার প্রতিটি এলাকার সুবিধা বঞ্চিত মানুষকে বিভিন্ন ভাবে সুবিধা ছাড়াও বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে সুখে-দুঃখে আপনাদের পাশে থেকেছেন ৷ এছাড়াও কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল, বাইপাস সড়ক, আধুনিক মানের সুইমিংপুল, শিল্পকলা একাডেমি, হরিপুর সংযোগ সেতু, সিঁদুরঘাট ব্রিজ, মসজিদ-মাদ্রাসা-মন্দিরসহ প্রত্যান্ত গ্রামাঞ্চলের রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন রকম কাজ করেছেন ৷ দেশের মানুষের শান্তিপূর্ণ উন্নয়ন ও কুষ্টিয়ার ব্যাপক উন্নয়নকে বেগবান করতে হলে নৌকা প্রতিকে ভোট দেওয়া ছাড়া কোন বিকল্প নাই ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোদা বক্স, গোস্বামী দূর্গাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামস তামিম মুক্তি, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পলান মন্ডল ৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য জান্নাতুল মাওয়া রনি, শহর আওয়ামীলীগ নেতা ডাঃ আফিল উদ্দিন, মীর রেজাউল করিম বাবু, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুদ্দৌলা তরুন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাল্টু রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ ৷
অনুষ্ঠানে এ সময় পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইজাবুল হক, সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন, ধর্ম-বিষয়ক সম্পাদক উজ্জল আহমেদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা ও সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোমিন, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম, পাটিকাবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন আহমেদ, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মালেক, আব্দুল মজিদ মেম্বর, আবুল কাশেম মেম্বর, নাসির উদ্দিন, শরিফুল ইসলাম লিটন, ডাঃ হাসান আলী মেম্বর, ডাঃ শেখ মেহেদী হাসান সহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন ৷
You must be logged in to post a comment.