কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে নৌকার পক্ষে জেলা আওয়ামীলীগের পথসভা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮, ১১:৪৫ অপরাহ্ন
কুষ্টিয়ার পাটিকাবাড়িতে জেলা আওয়ামীলীগের পথসভা....

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পাটিকাবাড়ীতে কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দদের উপস্থিতিতে নৌকার পক্ষে ভোট প্রার্থনা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷

পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সাইদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে মাজিলা বাজারে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী আলহাজ্ব ফারুকুজ্জামান৷

তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যকন্যা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন নিকটতম নেতা হিসেবে আধুনিক কুষ্টিয়া উন্নয়নের প্রাণপুরুষ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি মহোদয়কে পুনরায় কুষ্টিয়া সদর-৩ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে মনোনীত করেছেন ৷

জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোট সীল দিয়ে বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত করতে হবে ৷

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউপি`র জননন্দিত চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন বলেন, কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে দিনরাত বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র জনসম্মুখে তুলে ধরার মাধ্যমে ভোট প্রার্থনা ও প্রচার প্রসারণার কাজ মিলেমিশে করতে হবে ৷

পথসভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আজম, সদস্য এ্যাডভোকেট জিহাদুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউপি`র জননন্দিত চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন, জেলা যুবলীগ নেতা ইমরান হোসেন দোলন, আবু জাহিদ সঞ্জু, মঈন উদ্দিন, সদর উপজেলা যুবলীগ নেতা ইমরান খান লিঠু ৷

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন, ধর্ম-বিষয়ক সম্পাদক উজ্জল আহমেদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন বুদু, শাহিবুল ইসলাম মেম্বর, আব্দুল মালেক, নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, ডাঃ হাসান আলী মেম্বর, মিজানুর রহমান মেম্বর সহ ইউনিয়নের গণমান্য ব্যক্তিবর্গ ৷

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহেল ইকবাল হেলাল অনুষ্ঠানটি পরিচালনা করেন ৷

 এলিস হক/অন্যদৃষ্টি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ